করোনাযুদ্ধে জীবন দিলেন আরও এক পুলিশ

০৬ মে ২০২০, ০২:০৩ PM

করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে প্রাণ দিলেন বাংলাদেশ পুলিশের আরেক সদস্য। করোনা আক্রান্ত হয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ্রী রঘুনাথ রায় (৪৮) বুধবার সকালে মারা গেছেন। এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ছয়জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আত্মোৎসর্গ করলেন।

বুধবার (৬ মে) পুলিশ হেড কোয়ার্টার্সের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে করোনাভাইরাসে বাংলাদেশ পুলিশের ছয় জন সদস্য মারা গেলেন।

পুলিশের সদর দপ্তর সূত্রে জানা গেছে, শ্রী রঘুনাথ রায়ের (৪৮) করোনাভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ তিনি মারা যান।

রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তার মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬