এমপি হাবিবুর রহমান মোল্লা আর নেই

০৬ মে ২০২০, ১০:৩৯ AM

ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। খবরটির সত্যতা নিশ্চিত করেছেন মরহুমের মেজ ছেলে সজল মোল্লা

হাবিবুর রহমান মোল্লা দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন। গত ২৭ এপ্রিল বার্ধক্যজনিত কারণে স্কয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল।

হাবিবুর রহমান মোল্লা রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানে তাকে লাইফ সাপোর্টে (কৃত্রিম শ্বাস-প্রশ্বাসে) রাখা হয়। আজ সকালে তার মৃত্যু হয়।

সংসদ সদস্য হাবিবুর রহমান ১৯৪২ সালের ২৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯১ সালে প্রথম স্বতন্ত্র প্রার্থী হিসাবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। পরে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সাধারণ নির্বাচনে একই আসন থেকে তিনি বিএনপির প্রার্থী সালাহ উদ্দিন আহমেদের কাছে হেরে যান।

২০০৮ সালের সাধারণ নির্বাচনে হাবিবুর রহমান মোল্লা ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং নির্বাচনে জয়ী হন। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনেও তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।

বিশ্বমঞ্চে হাইতির চমক, মরক্কোকে স্তব্ধ করে ১০ মিনিটেই এগিয়ে…
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শুরুর ৭ মিনিটেই ভিনির গোল
  • ২৫ জুন ২০২৬
স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সামনে ঐতিহাসিক ‘হাফ সেঞ্চুর…
  • ২৫ জুন ২০২৬
কানাডাকে হারিয়ে গ্রুপ সেরা সুইজারল্যান্ড, শেষ ৩২-এ দুই দলের…
  • ২৫ জুন ২০২৬
কাতারের বিদায়, নকআউটে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার অপেক্ষা…
  • ২৫ জুন ২০২৬
এমবাপ্পের রেকর্ড ভেঙে বিশ্বমঞ্চে বসনিয়ান তরুণের নতুন ইতিহাস
  • ২৫ জুন ২০২৬