৬৭৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত, মৃত্যু ৪ জনের

০১ মে ২০২০, ১০:২৫ PM

© ফাইল ফটো

চীনের ‍উহান থেকে ছড়ানো করোনাভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। এর থেকে রক্ষা পায়নি বাংলাদেশও। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ভুক্তভোগীদের মধ্যে যারা করোনা মোকাবিলায় কাজ করছেন, তাদের সংখ্যাও অনেক। 

দেশে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সামনের সারিতে রয়েছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, পুলিশ এবং সামরিক বাহিনীর সদস্যরা। তাদের মধ্যেও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।

আজ শুক্রবার সুত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩২৮ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৬৮ জন।

এছাড়া সারাদেশে সর্বমোট ৬৭৭ জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন চার জন। কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এক হাজার ২২৫ জনকে। আর আইসোলেশনে রয়েছেন ১৭৪ জন। সুস্থ হয়েছেন ৫৫ জন।

প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বাংলাদেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭০ জনে। নতুন করে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৫৭১ জনের দেহে। ফলে সর্বমোট শনাক্তের সংখ্যা হলো আট হাজার ২৩১ জন।

দুপুরের মধ্যে দেশের ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ২৫ জুন ২০২৬
বজ্রপাতে কলেজ শিক্ষার্থীসহ নিহত ২
  • ২৫ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন-ক্যাম্পাস স্নাতকের আবেদন শুরু আজ
  • ২৫ জুন ২০২৬
মেয়েকে কোলে নিয়ে উদযাপন নেইমারের
  • ২৫ জুন ২০২৬
২০০২ বিশ্বকাপের পুনরাবৃত্তি ব্রাজিলের?
  • ২৫ জুন ২০২৬
ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়লেন নেইমার
  • ২৫ জুন ২০২৬