করোনায় নিউইয়র্কে পুলিশের মৃত্যু বেড়ে ৩৭

২৭ এপ্রিল ২০২০, ১১:১৩ AM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) আরো দুই জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনের করোনাভাইরাস সম্পর্কিত রিপোর্টে এ খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যটির পুলিশ বিভাগ। এনিয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৭ জনে।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, মৃতদের একজন জোসেফিন হিল। ৩৩ বছর ধরে নিউইয়র্ক পুলিশ বিভাগে কাটিয়েছেন সহযোগী প্রশাসনিক প্রধান।

গত ১৯ বছর ধরে ম্যানহ্যাটান টাউন পাউন্ড ইউনিটে ছিলেন। আরেকজন মোহাম্মদ আহসান, পুলিশ বিভাগে তিনি আছেন ১৫ বছর। সম্প্রতি ব্রঙ্কস ট্র্যাফিক এনফোর্স ইউনিটের দায়িত্বে ছিলেন। দুজনই ট্রান্সপোর্টেশন ব্যুরোর বলে জানিয়েছে এনওয়াইপিডি।

রবিবার পর্যন্ত পুলিশ বিভাগের ৩ হাজার ৫৩০ জন সদস্য কোভিড-১৯ থেকে সেরে উঠে পুরোপুরি কাজে ফিরেছেন। তবে ৯৫৩ জন পোশাকধারী সদস্য ও ৩১৭ জন বেসামরিক সদস্য এখনো অসুস্থ। বিভাগের মোট ৪ হাজার ৮৩৭ জন সদস্য করোনায় আক্রান্তের খবর দিয়েছে এনওয়াইপিডি।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬