প্রথম করোনা ভ্যাকসিন নেয়া ড. এলিসার মৃত্যুর গুজব, যা জানা যাচ্ছে

২৬ এপ্রিল ২০২০, ০৯:৫০ PM

© বিবিসি

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম পরীক্ষায় সর্বপ্রথম অংশ নিয়েছেন যিনি- সেই স্বেচ্ছাসেবী মারা গেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে। কিন্তু বিবিসির স্বাস্থ্য বিষয়ক সংবাদদাতা ফারগাস ওয়ালশ বলছেন, ওই সব খবর নেহাতই গুজব। ড. এলিসা গ্রানাটো ভালো আছেন, সুস্থ আছেন।

ড. গ্রানাটোর সাথে আজ রোববার সকালে স্কাইপে বিবিসির সংবাদদাতার কয়েক মিনিট কথাও হয়। সে সময় ঐ ভ্যাকসিন ভলান্টিয়ার, যিনি পেশায় একজন মাইক্রোবায়োলজিস্ট, বলেন, ‘তিনি খুবই ভালো আছেন। আজকের সুন্দর রোদ উপভোগ করছেন তিনি।’

ড. গ্রানাটো জানান, তিনি তার পরিবারের সদস্যদের সাথে অনলাইনে গ্রুপচ্যাট করেছেন এবং তাদের আশ্বস্ত করেছেন যে, কোথাও তার মৃত্যুর খবর দেখলে তারা যেন ঘাবড়ে না যান।

গতকাল শনিবার একটি ওয়েবসাইট থেকে তার মৃত্যুর গুজব ছড়ায়। অক্সফোর্ড ভ্যাকসিন কর্মসূচির প্রধান প্রফেসর অ্যান্ড্রু পোলার্ড- যিনি প্রথম মানবদেহে এই ভ্যাকসিন পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছেন - বলেন, ‘এই ধরণের গুজব এই প্যানডেমিক মোকাবেলায় চেষ্টায় সমস্যা তৈরি করবে। এমন গুজব ছড়াতে দেওয়া যায়না।’

ড. গ্রানাটো ইউরোপে প্রথম ব্যাক্তি- যার দেহে প্রথম পরীক্ষামুলকভাবে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাকে টিকা দেওয়া হয় বৃহস্পতিবার বিকেলে। আজ (রোববার) সকালে ভ্যাকসিন সেন্টারে গবেষকরা তাকে পরীক্ষা করেন এবং তার শরীর থেকে রক্তের নমুনা নিয়েছেন।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬