শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার

২৫ জুন ২০২৬, ১১:০৩ AM
মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ

মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ © সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে একাধিক মাদক মামলার আসামি ফিরোজ মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের হাড়জোড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফিরোজ ওই গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে। পুলিশ জানায়, ফিরোজ মিয়ার বিরুদ্ধে কক্সবাজারের টেকনাফ, কিশোরগঞ্জের অষ্টগ্রাম এবং রাজধানীর শেরেবাংলা নগরসহ বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। 

মাদক ব্যবসার পাশাপাশি তার বিরুদ্ধে মারামারি ও পুলিশের ওপর হামলার অভিযোগও রয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ফিরোজের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০১৭ সালে একটি, অষ্টগ্রাম থানায় ২০২৫ সালের ডিসেম্বরে একটি এবং ঢাকার শেরেবাংলা নগর থানায় আরেকটি মাদক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওসি আরও জানান, গ্রেপ্তার হওয়া ফিরোজ মিয়া এলাকায় ‘মাদক সম্রাট’ হিসেবে পরিচিত। আইনি প্রক্রিয়া শেষে তাকে হবিগঞ্জ  আদালতে পাঠানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950