শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে

২৫ জুন ২০২৬, ১১:২৮ AM
মাউশি

মাউশি © ফাইল ছবি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যারে প্রতিষ্ঠান প্রধানদের তথ্য ইনপুটের সময়সীমা শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। এদিন রাতের মধ্যে সফটওয়্যারে তথ্য আপলোড দেওয়ার নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশি সূত্রে জানা গেছে, সব বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের তথ্যই ইনপুট দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানদের তথ্য যাচাই করবেন উপজেলা শিক্ষা কর্মকর্তা। বদলি সফটওয়্যারের সার্ভারে সংশ্লিষ্ট উপজেলায় থাকা প্রতিষ্ঠানের তথ্য না দেখালে উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানের কাছে তথ্য চাইবেন। অর্থাৎ একটি উপজেলার সব প্রতিষ্ঠানের তথ্য সার্ভারে না আসা পর্যন্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জেলা শিক্ষা কর্মকর্তার কাছে তথ্য পাঠাতে পারবেন না।

সূত্রের তথ্য বলছে, একইভাবে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে ওই জেলার সব উপজেলার স্কুল-করেজের তথ্য সার্ভারে আপলোড না হওয়া পর্যন্ত তিনি আঞ্চলিক অফিসে তথ্য পাঠাতে পারবেন না। সে হিসেবে তথ্য দেওয়ার সময় শেষ হলেও এডিট অপশন চালু থাকছে আগামী ১৫ জুলাই পর্যন্ত। ফলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য ভুল হলে সেটি সংশোধন করে নেওয়ার সময় পাবেন প্রতিষ্ঠানপ্রধানরা।

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আনুষ্ঠানিকভাবে বদলির শিক্ষকদের বদলির জন্য প্রতিষ্ঠানপ্রধানদের আজকের মধ্যে তথ্য ইনপুট করতে হবে। তবে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা নিজ অঞ্চলের প্রতিষ্ঠানগুলোর জন্য এই সময় কিছুটা বাড়াতে পারেন। সবগুলো প্রতিষ্ঠানের তথ্য ইনপুট না হওয়া পর্যন্ত বদলি আবেদনগ্রহণ করা হবে না। ফলে তথ্য সবাইকে দিতেই হবে।’

এদিকে বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদন আগামী ২০ জুলাই থেকে শুরুর পরিকল্পনা করেছে মাউশি। আবেদন শেষ হওয়ার এক সপ্তাহের মধ্যে শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ দেওয়া হবে বলে জানা গেছে।

মাউশির একটি সূত্র জানিয়েছে, বদলি আবেদন শুরুর পরিকল্পনা অনুযায়ী আগামী ২০ জুলাই থেকে আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। এরপর জুলাই মাসের শেষ দিকে অথবা জুন মাসের শুরুতে শিক্ষকরা প্রতিষ্ঠান পরিবর্তনের অর্থাৎ নিজ জেলা কিংবা স্বামী-স্ত্রীর কর্মস্থলে যেতে পারবেন।

এ বিষয়ে জানতে চাইলে মাউশি মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘১৫ জুলাই পর্যন্ত তথ্য ভেরিফাই এবং চূড়ান্তকরণ চলবে। এরপর বদলি আবেদন শুরু হবে। আমরা জুলাইয়ের মধ্যেই শিক্ষকদের বদলি করতে চাই।’

নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা বলেন, ‘আগামী ২০ জুলাই থেকে শিক্ষকদের বদলি আবেদনগ্রহণ শুরুর পরিকল্পনা করা হয়েছে। ২৫ জুলাই পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করা হতে পারে। এরপর ৩ থেকে ৭ দিনের মধ্যে শিক্ষকদের নিজ জেলায় যাওয়ার অর্থাৎ বদলির সুযোগ দেওয়া হতে পারে।’

ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9