এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন নায়ক হেলাল খানের বাবা

২৬ এপ্রিল ২০২০, ০৫:০২ PM

© সংগৃহীত

চিত্রনায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শনিবার (২৫ এপ্রিল) রাত ১টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

হেলাল খানের ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে হেলাল খানের ছোট ভাই ও তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হন। ওই তথ্য নিশ্চিত করেছিলেন হেলাল খান নিজে।

ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছিলেন, ‘আমার বাবা মাওলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন। ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নি অসুস্থ। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।’

হেলাল খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে আছেন তিনি। ‘জুয়াড়ি’, ‘বাজিগর’, ‘হাছন রাজা’, ‘মমতাজ’, ‘সাগরিকা’, ‘আশা আমার আশা’, ‘গুরু ভাই’, ‘কুখ্যাত খুনি’সহ কিছু আলোচিত চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

‘জুয়াড়ি’ চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬