শার্শায় সেই স্বাস্থ্য কর্মীর ছেলেসহ চারজন করোনা আক্রান্ত

২৬ এপ্রিল ২০২০, ০৯:২২ AM

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্য কর্মী আক্রান্তের পর তার ছেলেসহ আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। অন্য তিনজন হলেন, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ভারত ফেরত এক ব্যক্তি ও শার্শা সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা।

শনিবার দুপুরে এক প্রতিবেদন পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে কোভিড-১৯ পরীক্ষায় এই চারজনের পজিটিভ আসে।

তাদের মধ্যে তিনজনকে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ বলেন, নতুন চারজনের মধ্যে একজন হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। আরেকজন সম্প্রতি ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রয়েছেন। আরেকজন শার্শা সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। এছাড়া এই হাসপাতালের এক নারী চিকিৎসক নিয়তি বড়ালের ছেলেও আক্রান্ত হয়েছে।

এর আগে এই নারী স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাকে নিয়ে শার্শা উপজেলায় এখন পর্যন্ত মোট পাঁচজনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬