করোনা পরীক্ষা কিট হস্তান্তর করলো গণস্বাস্থ্য

২৫ এপ্রিল ২০২০, ০১:৪৬ PM

© সংগৃহীত

দেশে করোনা পরিস্থিতি দিন দিন বয়াবহতায় রুপ নিচ্ছে। প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশে এমন অবস্থায় চূড়ান্ত অনুমোদনের জন্য করোনাভাইরাস টেস্টিং কিট হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার পৌণে ১১টায় ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্র থেকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তা হস্তান্তর করা হয়।

হস্তান্তরকালে গণস্বাস্থ্যের বিজ্ঞানী ড. বিজন কুমার শীল বলেছেন, এই ডিভাইসের মাধ্যমে মাত্র পাঁচ মিনিটেই পরীক্ষা করা যাবে করোনাভাইরাস।

এর আগে, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা: জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছিলেন, আমরা খুব ভালো সফল হয়েছি। রক্ত পরীক্ষা করার পরে আমরা শতভাগ সফল হয়েছি। আমরা শনিবার নমুনা দিচ্ছি, যাতে তারা পরীক্ষা করতে পারে। পরীক্ষা করার পর অনুমোদন দিলে প্রথমে দেব ১০ হাজার, তারপরে এক লাখ দেব। শনিবার সকাল ১১টায় আমরা নমুনা কিটগুলো দিয়ে দেব।

তিনি আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর), আর্মি প্যাথলজি ল্যাবরেটরি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডাব্লিউএইচও) বেশ কিছু প্রতিষ্ঠানকে এই কিট দেব।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬