আমি বলাতে মহাভারত অশুদ্ধ হলো এখনতো ট্রাম্পও বলেছে: হাজারী

২৫ এপ্রিল ২০২০, ১২:২৬ PM

© সংগৃহীত

চলমান করোনাভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ফেনী-২ আসনের সাবেক এমপি জয়নাল হাজারীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে নভেল করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করতে মানুষের ফুসফুস কেটে তা বের করে স্যানিটাজার বা জীবানুনাশক দিয়ে ধুয়ে পরিষ্কার করার পরামর্শ দিয়েছিলেন হাজারি।

এখন কাছাকাছি পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। জীবাণুনাশকের ইঞ্জেকশন দিয়ে করোনাভাইরাস ধ্বংস করা যায় কি না - তা নিয়ে গবেষণা শুরুর পরামর্শ দিয়েছেন তিনি। একইসাথে, কোভিড-১৯ রোগীর শরীরে (ইউভি) বা অতি-বেগুনি আলোকরশ্মির তাপ দিয়ে করোনাভাইরাস মেরে ফেলা যায় কিনা - সেটাও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এসব পরামর্শের কথা জানার পর চিকিৎসা জগতের লোকজনের চোখ কপালে উঠেছে। গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তাদের অনেকেই।

ট্রাম্পের এই পরামর্শের পর ফেসবুকে জয়নাল হাজারী লিখেছেন, ‘আমি বলাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেল এখনতো ট্রাম্প ও বলেছে কীটনাশক দিয়ে ফুসফুস পরিষ্কার করার জন্য।’

উল্লেখ্য, ৯ই এপ্রিল ফেইসবুক পেজে ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী করোনা সংক্রমণে মৃত্যু এড়াতে ফুসফুস কেটে বের করে স্যানিটাইজার বা অ্যালকোহলে বা সাবান পানিতে তা ধুয়ে নেয়া যায় কি না তা ভেবে দেখতে বলেন চিকিৎসকদের।

ফেসবুকে ভাইরাল সেই ভিডিও...

 

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬