হংকংয়ে মাস্ক পরে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা

২৫ এপ্রিল ২০২০, ০৯:৫৫ AM

© সংগৃহীত

মহামারি করোনা পরিস্থিতি গত কয়েকমাসের তুলনায় এখন অনেকটা কাটিয়ে চীন। গত কয়েকমাস বন্ধ থাকার পর হংকংয়ে শুরু হয়েছে স্কুলের স্বাভাবিক কার্যক্রম। শুক্রবার( ২৪ এপ্রিল) দেশটির হাজারেরও বেশি শিক্ষার্থী চূড়ান্ত মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে।

এদিন সবাই পরীক্ষার হলে মাস্ক পরে বসেছে সেই সাথে পরীক্ষার হলে প্রবেশের পূর্বে তাদের তাপমাত্রাও পরীক্ষা করে দেখা হয়েছে। সবার জন্য রয়েছে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা এবং এক জনের সাথে আরেকজনের বসার ডেস্কের দূরত্ব ২মিটার। মহামারি করোনার কারণে চার সপ্তাহ দেরিতে শুরু হয়েছে পরীক্ষা।

তবে এখন পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার বিষয়ে বিরুপ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা। ১৯ বছর বয়সী এমিলি চুই বলছে, এখন পরীক্ষায় অংশগ্রহণ করা আমাদের জন্য বিপজ্জনক। করোনার তাণ্ডবে গেল জানুয়ারী থেকে বন্ধ ছিল হংকং এর সব বিদ্যালয়।

এর আগে হংকংয়ে পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৬ জন যাদের মধ্যে ২ জন শনাক্ত হয়েছে বৃহস্পতিবার। প্রাণহানি হয়েছে ৪ জনের।

শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬