বিশ্বে করোনা সংক্রমণে বাংলাদেশ ৪৭তম

২৫ এপ্রিল ২০২০, ০৮:১৫ AM

© সংগৃহীত

সারা বিশ্বের মতো দিন দিন বাংলাদেশেও বেড়েই চলেছে মহামারি করোনাভাইরাস। প্রতিদিন গড়ে যে পরিমাণে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা রীতিমতো উদ্বেগজনক। গতকাল শুক্রবার পর্যন্ত আক্রান্তের সংখ্যায় বিশ্বে ৪৭তম স্থানে আছে বাংলাদেশ। বাংলাদেশের ঠিক আগেই আছে পানামা (আক্রান্ত ৬,১৬৬) এবং ডোমেনিকান রিপাবলিক (আক্রান্ত ৫৫৪৩)।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে রেকর্ডসংখ্যক ৫০৩ জন রোগী শনাক্ত হয়েছে। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩৬৮৬ জনের। মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৪ জন। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৯৭৭৬টি। এসব নমুনা পরীক্ষা থেকে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ৪৬৮৯ জন আর মৃত্যু হয়েছে ১৩১ জন। মোট সুস্থ হয়েছেন ১১২ জন। সুস্থতার বিপরীতে মৃত্যুহারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই এগিয়ে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক দিয়ে সবার শীর্ষে আছে আমেরিকা। সেখানে মোট আক্রান্তের পরিমাণ ৮,৮৬,৭০৯ এবং মৃত্যু ৫০,২৪৩। দ্বিতীয় স্থানে আছে স্পেন। ২১৯৭৬৪ আক্রান্তের মধ্যে থেকে মৃত্যু হয়েছে ২২৫২৪ জনের। গত সপ্তাহেও মৃত্যুপুরীতে পরিণত হওয়া ইতালির পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশটি এখন আছে তৃতীয় স্থানে। মোট আক্রান্ত ১৮৯৯৭৩ এবং মৃত্যু ২৫৫৪৯ জন।

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি
  • ২২ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতায় চীনের ইউনান বিশ্ববিদ্যালয়ের…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির সামজিক বিজ্ঞান অনুষদের ডিন নিয়োগ ঘিরে দিনভর নাটকীয়তা
  • ২২ এপ্রিল ২০২৬
স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬