লুডু খেলে ৩১ জনকে করোনায় আক্রান্ত করলেন নারী

২৪ এপ্রিল ২০২০, ০৬:৩১ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। ভারতেও নিয়েছে মহামারী রূপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে পাড়ার বন্ধুদের বাড়ি ঘুরে ঘুরে লুডু খেলছিলেন এক নারী। পরে দেখা গেল তিনি করোনায় আক্রান্ত। আর তিনি লুডু খেলতে গিয়ে ৩১ জনকে করোনা দিয়েছেন। ভারতের তেলেঙ্গানার সূর্যপেত জেলায় এমন ঘটনা ঘটেছে ।

এ ব্যাপারে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, দিল্লির তবলিগ জামাতের এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন এই নারী। তা জানার পর থেকেই তার শরীরে ভাইরাস এসেছে বলে সন্দেহ করা হয়। পরে পরীক্ষা করলে তার শরীরে ধরা পড়ে করোনা।

তারপর ওই নারী যে ৩১ জনের সংস্পর্শে এসেছিলেন, তেমন ৩১ জনের নমুনা সংগ্রহ করার পর দেখা যায়, সকলেরই করোনা পজিটিভ। প্রশাসনের পক্ষ থেকে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এই কথা জানানোর পাশাপাশি উদ্বেগ প্রকাশ করা হয়। কী ভয়ানকভাবে এই রোগ ছড়িয়ে পড়ছে সে কথাও বলা হয়।

চবি শাখা ছাত্রশিবিরের কমিটি ঘোষণা: সভাপতি রনি, সেক্রেটারি খ…
  • ২৫ জুন ২০২৬
অধ্যক্ষ সেলিম ভূঁইয়াকে ‘দাবি ভূঁইয়া’ বললেন শিক্ষামন্ত্রী
  • ২৫ জুন ২০২৬
লক্ষ্মীপুরে স্কুলছাত্র মেহেদী হত্যা মামলার এজাহারভুক্ত আসাম…
  • ২৫ জুন ২০২৬
ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে সাহায্য করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র…
  • ২৫ জুন ২০২৬
চীনা জে-১০সি যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, নজর রাখছে নয়াদিল্লি
  • ২৫ জুন ২০২৬
কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃ…
  • ২৫ জুন ২০২৬