করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৭৭ হাজার

২২ এপ্রিল ২০২০, ১০:০৩ AM

© সংগৃহীত

সারা বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর মিছিল আরো বড় হচ্ছে। প্রতিদিনই যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ। ওয়াল্ডোমেটের এর সর্বশেষ হিসাব অনুযায়ী করোনায় বিশ্বজুড়ে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২৫ লাখ ৫৬ হাজার ৭৪৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭৭ হাজার ৬১৯ জন। আর সুস্থ হয়ে ফিরেছেন ৬ লাখ ৯০ হাজার ৩৯৩ জন। এ মহামারি এ পর্যন্ত বিশ্বের ২০০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

এদিকে মহামারি করোনা ভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। সর্বশেষ হিসাব অনুযায়ী দেশটিতে আক্রান্ত ৮ লাখ ১৮ হাজার ছড়িয়েছে। মৃত্যুও বিশ্বের সব দেশকে ছাড়িয়ে ৪৫ হাজার অতিক্রম করেছে। করোনায় আক্রান্ত শীর্ষ দেশগুলোর মধ্যে আরো রয়েছে স্পেন, ইটালি, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য।

করোনার হটস্পট হয়ে উঠা স্পেনে ২ লাখ মানুষ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু ২১ হাজার ছাড়িয়েছে। আর ইতালিতে ১ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়ে মৃত্যু ২৪ হাজার ছাড়াল।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬