করোনা থেকে মুক্তির কথা জানালেন জে কে রাওলিং

২২ এপ্রিল ২০২০, ০৮:৪৯ AM

© ফাইল ফটো

প্রাণঘাতি করোনা সংক্রমনের লক্ষণ নিয়ে দুই সপ্তাহ ভোগার পর অবশেষে সেরে ওঠার কথা জানিয়েছেন জনপ্রিয় ব্রিটিশ লেখিকা জে কে রাওলিং।

গতকাল টুইটারে তিনি জানান, গত দু’সপ্তাহ আগে কোভিড-১৯ এর লক্ষণ তার শরীরে দেখা দিয়েছিল (যদিও তিনি কোনো পরীক্ষা করাননি)। এখন তিনি সম্পূর্ণ সুস্থ।

৫৪ বছর বয়সী এই লেখিকা আরও জানান, কুইন্স হাসপাতালের একজন চিকিৎসকের পোস্ট করা ভিডিও দেখে শ্বাসকষ্ট থেকে মুক্তি পেয়েছেন। সবাইকে সেই ভিডিও দেখার অনুরোধ জানিয়েছেন।

ওই চিকিৎসককে ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, আপনার ভিডিওগুলো দেখে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের পোস্ট করার জন্য। আপনারাও দেখুন এই পোস্ট। দেখান পরিবারের সব সদস্য, চেনা পরিচিতদের। নিরাপদে থাকুন সবাই। সুস্থ থাকুন।

এইচএসসি পরীক্ষায় আসছে বডি-ওর্ন ক্যামেরা
  • ২৫ জুন ২০২৬
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি, য…
  • ২৫ জুন ২০২৬
মুদি দোকানকে ভ্যাটের আওতায় আনা ঠিক হবে না: রিজভী
  • ২৫ জুন ২০২৬
জেলের জালে ধরা পড়ল ২ কেজির ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
  • ২৫ জুন ২০২৬
৪৩ বিসিএসের নন-ক্যাডারের ফলাফল আবার প্রকাশের নির্দেশ হাইকোর…
  • ২৫ জুন ২০২৬
স্বপ্নের দ্বারপ্রান্তে কুরাসাও, আজও কি পারবে বিশ্বকে চমকে দ…
  • ২৫ জুন ২০২৬