রাঙামাটিতে করোনার উপসর্গ নিয়ে ‍যুবকের মৃত্যু

১৭ এপ্রিল ২০২০, ০৪:৩৮ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ বছর বয়সী এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোরে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে চট্টগ্রামে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইফতেখার আহমেদ বলেন, ‘ ওই তরুণ শ্বাসকষ্ট, গলাব্যথা ও জ্বর নিয়ে গত বুধবার হাসপাতালে ভর্তি হয়। তার করোনাভাইরসের উপসর্গ থাকায় তাকে আইসোলেশনে রাখা হয়েছিল।’

তিনি জানান, তার নমুনাও সংগ্রহ করা হয়। পরদিন অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে নেয়ার পরামর্শ দেওয়া হয়। পরে চট্টগ্রাম নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।

বাঘাইছড়ির ইউএনও আহসান হাবিব জিতু জানা, ওই ছেলের বাড়ি ও আশপাশের সব পরিবারকে হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে হয়েছে।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬