করোনায় মারা যাওয়া নার্সের জীবিত সন্তান প্রসব!

১৬ এপ্রিল ২০২০, ১০:২৯ PM

© ডয়েচে ভেলে

যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক গর্ভবতী নার্স। তার মৃত্যুর পর তিনি একটি জীবিত সুস্থ শিশুর জন্ম দিয়েছেন লন্ডনের একটি হাসপাতালে৷ ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

২৮ বছর বয়সি ওই শিশুর মা মেরি করোনায় আক্রান্ত হয়ে মারা যান। মৃত মা সুস্থ একটি মেয়ে শিশু প্রসব করেন বুধবার উত্তর লন্ডনের লুটন এবং ডান্সটেবল ইউনিভার্সিটি হাসপাতালে। অবশ্য শিশুটি গর্ভে থাকাকালে করোনা সংক্রমিত হয়েছিলো কিনা তা স্পষ্ট নয়৷

পাঁচ বছর ধরে ওই হাসপাতালে নার্স হিসেবে কর্মরত মেরির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। দুদিন পর তিনি সেখানে ভর্তি হন।

হাসপাতাল প্রশাসন বিবৃতিতে বলেছে, মেরি ছিলেন একজন দক্ষ সেবিকা ও টিমের সবার প্রিয় একজন মানুষ। কর্মী হিসেবে তিনি অনুকরণীয়। মেরির অকাল মৃত্যুতে তার পরিবার ও বন্ধুবান্ধবের প্রতি আমাদের সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করা হয় হাসপাতালের পক্ষ থেকে।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬