যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সর্বোচ্চ পর্যায় পার করেছে: ট্রাম্প

১৬ এপ্রিল ২০২০, ০৯:৩৯ AM

© ফাইল ফটো

যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণের সর্বোচ্চ পর্যায় অতিক্রম করে ফেলেছে। এই মাসের মধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউসের নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্প জানান, গভর্নরদের সঙ্গে আলোচনা শেষে বৃহস্পতিবার পুনরায় চালুর নির্দেশনা ঘোষণা করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি মৃত্যুও ঘটেছে দেশটিতে। সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটির প্রায় ছয় লাখ ৩৫ হাজার মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৮ হাজারেরও বেশি মানুষ।

বুধবার রোজ গার্ডেনে সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, পরিসংখ্যানে দেখা যাচ্ছে দেশ জুড়ে আমরা নতুন আক্রান্তের সর্বোচ্চ পর্যায় পার করেছি। আশা করছি এটা চলতে থাকবে আর আমরা বিপুল অগ্রগতি করতে থাকবো।

এর আগে মার্কিন প্রশাসন অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১ মে’র কথা বিবেচনা করছিল তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তার আগেই কয়েকটি অঙ্গরাজ্য খুলে দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা খুবই আগ্রহ উদ্দিপক সময় হবে। অঙ্গরাজ্য খুলে দেওয়ার সম্ভাব্য বিপদ সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘এই সংশ্লিষ্ট মৃত্যু বন্ধ রাখার ব্যবস্থাও হবে।

খাতা চ্যালেঞ্জ করলে এখন শুধু নম্বর যোগের ভুল দেখা হবে না: শ…
  • ২৫ জুন ২০২৬
মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ দেবে স্কয়ার টয়লেট্রিজ, আবেদন …
  • ২৫ জুন ২০২৬
শেকৃবি শিক্ষার্থীর উদ্ভাবন: সেকেন্ডেই তৈরি হবে ভেটেরিনারি ড…
  • ২৫ জুন ২০২৬
পুলিশের ৬ কর্মকর্তাকে একযোগে বদলি
  • ২৫ জুন ২০২৬
গ্রামে বেড়াতে এসে নদীতে গোসল করার সময় এক পরিবারের ৩ নারীর ম…
  • ২৫ জুন ২০২৬
অসুস্থ হয়ে শ্রমিকের মৃত্যু, সড়ক অবরোধ করে বিক্ষোভ
  • ২৫ জুন ২০২৬