করোনার মধ্যেই যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাত, ৩৩ জনের প্রাণহানি

১৪ এপ্রিল ২০২০, ১০:০১ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের মহামারির তোপের মধ্যেই এবার টর্নেডো আঘাত হেনেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এতে ওই অঞ্চলের ৮টি অঙ্গরাজ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ৩৩ জনের প্রাণহানি হয়েছে। খবর এনবিসি ও বিবিসির।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে টর্নেডোর আঘাতে ভেঙে পড়া ঘরবাড়ি, বিদ্যুতের উপড়ে পড়া লাইন, বিধ্বস্ত বিলবোর্ড ও উল্টে যাওয়া গাড়ি দেখা গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অফিস জানায়, ৬০টি টর্নেডো এলাকাটি অতিক্রম করেছে। দুটি দীর্ঘ টর্নেডো একই এলাকা দিয়ে মিসিসিপিতে আঘাত করেছে। রবিবার মধ্যরাতে ১০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

টেক্সাস, আরকানসাস, আলাবামা ও কেন্টাকিতে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে টর্নেডো আঘাত হানে। এর আগে রবিবার লুইজিয়ানাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। মনরোতে প্রায় ৩০০ বাড়ি বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬
বিসিবি পরিচালক আসিফের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্ত…
  • ০২ এপ্রিল ২০২৬