টাকা না আসায় বিপাকে ফিলিস্তিনের শিক্ষার্থীরা, খাবারের দায়িত্ব নিলেন ডিসি

১১ এপ্রিল ২০২০, ১১:২০ AM

করোনা পরিস্থিতিতে নিজ দেশ থেকে টাকা না আসায় বিপাকে পড়েছেন বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা। কলেজে ৩৩ জন বিদেশি শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ২৮ জন ফিলিস্তিন এবং বাকি ৫ জন নেপালের নাগরিক।

তাদের নিয়মিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। দরকার হলে বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

শেরে ই বাংলা মেডিকেল কলেজের মঈনুল হায়দার ছাত্রাবাসে থাকেন বিদেশী শিক্ষার্থীরা । প্রতিমাসে দেশ থেকে মাসিক খরচের টাকা পাঠান তাদের অভিভাবকরা। কিন্তু কারোনার কারণে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রায় অচলাবস্থা। ব্যাংক বন্ধ থাকায় টাকা পাঠান বন্ধ হয়ে গেছে।আর এ কারণে উদ্বিগ্ন ফিলিস্তিনের শিক্ষার্থীরা।

জেনারেল ইউনিট অব ফিলিস্তিন প্রেসিডেন্ট স্টুডেন্ট হাতেম রাবা বলেন, করোনা ভাইরাসের কারণে ফিলিস্তিনের সব কিছু বন্ধ থাকায় আমাদের কাছে কোন টাকা পাঠাতে পারছে না পরিবার।

মেডিকেলের অধ্যক্ষ জানালেন, বিদেশী শিক্ষার্থীদের এ মুহুর্তে কোন সমস্যা নেই । শেরে ই বাংলা মেডিকেল অধ্যক্ষ প্রফেসর ডাঃ অসিত ভূষন দাস বলেন, খাবার থেকে শুরু যেকোন কিছুরই সমস্যা ওদের হবে না। আমরা খেলে তারাও খাবে।

এদিকে প্রয়োজন হলে বিদেশি শিক্ষার্থীদের খাদ্য সহায়তা দেয়া হবে বলে জানালেন, জেলা প্রশাসক। জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান বলেন, যারা বিদেশি শিক্ষার্থী আছে তাদের খাবার ব্যবস্থা আমরা করবো।

সিভাসুর নতুন উপাচার্য ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরে পড়ুন নিউজিল্যান্ডের অকল্যান্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ফুটবল টুর্নামেন্টে মারামারির ঘটনায় উচ্চক্ষমতাসম্পন্ন …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অধ্যাপক নাহরীনের পক্ষে দেওয়া বিবৃতিতে সই জালিয়াতির অভিযোগ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় এসে জানলেন— ‘তিনি আর চুয়েটের ভিস…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিষেক: জিয়া পরিবার…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬