এবার করোনায় আক্রান্ত পত্রিকার সাংবাদিক

১০ এপ্রিল ২০২০, ০৪:০০ PM

© সংগৃহীত

দেশে আরও একজন মাঠপর্যায়ের সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি একটি দৈনিক পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। দেশে এর আগে দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিক কোভিড-১৯ এ আক্রান্ত হন।

নতুন করোনায় আক্রান্ত সাংবাদিক দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন পত্রিকায় ক্রাইম রিপোর্টার হিসেবে কাজ করছেন। পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য তিনি।

জানা যায়, করোনায় আক্রান্ত সাংবাদিক দুই সপ্তাহ ধরে সর্দি-কাশি জ্বরে ভুগছিলেন। এরপর বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) নমুনা পরীক্ষা করান। আজকে আইইডিসিআরের পক্ষ থেকে কোভিড ১৯ পজেটিভ ধরা পড়েছে বলে তাকে জানানো হয়। তিনি এখন হোম কোয়ারেন্টাইনে আছেন। সঙ্গে তার দুই সন্তান ও স্ত্রীও রয়েছেন।

সবশেষ শুক্রবার (১০ এপ্রিল) পর্যন্ত দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৯৪ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এতে দেশে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৪ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও ছয়জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬