ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে করে গ্রামে পালালেন সুস্থ মানুষ!

১০ এপ্রিল ২০২০, ১২:২১ PM

© সংগৃহীত

ঢাকার ভবনের ফ্লাটে একজন প্রতিবেশীর করোনা শনাক্ত হওয়ার পর ভয়ে রোগী সেজে অ্যাম্বুলেন্সে পরিবার নিয়ে নোয়াখালীর নিজ গ্রামে পালিয়ে আসেন ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোররাতে তার ফেরার খবর স্থানীয়রা পুলিশকে জানান। এরপর ওই বাড়িসহ পুরো লকডাউন করে দেওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার পুলিশ বৃহস্পতিবার বিকালে নোয়াখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ ওই এলাকা লকডাউন করে।

পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আহসান হাবীব হাসান জানান, ঢাকার মগবাজারে একটি বহুতল ভবনের ফ্ল্যাটে বসবাস করতেন ব্যবসায়ী মোশাররফ হোসেন কাঞ্চন। ওই ভবনের একটি ফ্লাটে বুধবার বিকালে একজন করোনা রোগী ধরা পড়েন।

খবর পেয়ে রাতেই একটি আ্যম্বুলেন্স ভাড়া করে নিজে অসুস্থ রোগী সেজে পুরো পরিবারকে নিয়ে ঢাকা ছাড়েন মোশাররফ। বৃহস্পতিবার ভোররাতে বাড়িতে আসেন তিনি। সকালে স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনে সুধারাম মডেল থানা পুলিশকে অবহিত করা হয়। বিকালে পুলিশ ওই বাড়িতে গিয়ে বাড়িসহ এলাকাটি লকডাউন করে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবির উদ্দিন বলেন, ঢাকা থেকে গোপনে পরিবার নিয়ে পালিয়ে আসায় তার স্বজন পৌরসভার লক্ষ্মীনারায়ণপুরের নূরনবী চেয়ারম্যানের বাড়িসহ (সাবেক চেয়ারম্যান) পুরো এলাকা লকডাউন করা হয়েছ। যাতে কেউ ওই বাড়িতে যেতে না পারে এবং বাড়ি থেকে বের না হয় তা নিশ্চিত করতে সেখানে লাল পতাকা ওড়ানো এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬