এমন একটা সকাল আসবে ভাবিনি, করোনায় আক্রান্ত সাংবাদিকের স্ট্যাটাস

১০ এপ্রিল ২০২০, ১১:১০ AM

© সংগৃহীত

বেসরকারি যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও সংবাদ উপস্থাপক শাহাদাত হোসাইন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার শ্বশুরও এ ভাইরাসে আক্রান্ত হওয়ায় তাদেরকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি ঘোষণায় নতুন আক্রান্তদের মধ্যে তারাও রয়েছেন। হাসপাতাল থেকে এক স্ট্যাটাসে নিজেদের অবস্থা তুলে ধরে জানিয়েছেন, ভালো আছেন তিনি। তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘এমন একটা সকাল আসবে ভাবিনি। জন্ম মৃত্যুসহ সব কিছুই মহান আল্লাহ নির্ধারণ করেন। সম্পূর্ণ আস্থা আছে সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামীনের উপর। covid-19 পজিটিভ হওয়ার পর গতকাল বিকেল থেকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি আছি আমি এবং আমার শশুর।

আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে আমার শশুর একটু অসুস্থ্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজ আমার সাড়ে তিন মাস বয়সী ছোট্ট সোনামনিসহ বাসার সবার নমুনা নেয়া হবে।খুব কষ্ট হচ্ছে আমার নামিরাহ মামনির জন্য। সবাই খোঁজ খবর নিচ্ছেন তাই সামাজিক যোগাযোগমাধ্যমে আপডেট জানালাম।

শুরু থেকেই আমার অফিস যমুনা টেলিভিশনের শতভাগ সহযোগিতা পাচ্ছি। কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। সবার প্রতি অনুরোধ খুব কঠিন একটা সময় পার করছি আমরা, সাবধানে থাকুন, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন আল্লাহ যেনো আমাদের সবাইকে রক্ষা করেন, আমিন।’

তেলের লাইনে দাঁড়িয়ে হার্ট অ্যাটাকে স্কুলশিক্ষকের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা উপলক্ষে আরএমপির জরুরি নিদের্শনা
  • ১২ এপ্রিল ২০২৬
‘আঙ্গুলের কালি মোছার আগেই সংস্কার মুছে দিয়েছে বিএনপি’
  • ১২ এপ্রিল ২০২৬
যে দুই শর্ত নিয়ে মতবিরোধে ঝুলে গেল ইরান–যুক্তরাষ্ট্র আলোচনা
  • ১২ এপ্রিল ২০২৬
৫৭টি মোবাইল ও প্রতারণার টাকা উদ্ধার করলো ঝিনাইদহ সাইবার সেল
  • ১২ এপ্রিল ২০২৬
আজ থেকে স্কুল-কলেজে তিন দিনের ছুটি শুরু, দুদিন ক্লাস চলবে ম…
  • ১২ এপ্রিল ২০২৬
close