মসজিদে পাঁচের অধিক মুসল্লি, লক্ষ্মীপুরে ইমাম আটক

১০ এপ্রিল ২০২০, ০৯:১৮ AM

© সংগৃহীত

সরকারি নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুরে এশার নামাজের জামাতে ৫ জনের বেশি মুসল্লি হওয়ায় ইমামকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ এশা লক্ষ্মীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার আনু বেপারী জামে মসজিদে এ ঘটনা ঘটে। পরে অবশ্য ইমামকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জামাতে বেশি মুসল্লি হওয়ার ঘটনায় ইমামদের দোষ দিচ্ছেন না সচেতন মহল।

সচেতন মহলের ভাষ্যমতে, এ জেলার মানুষগুলো ধর্মান্ধে বিশ্বাসী। তারা কোনো কিছু সহজে বুঝতে চেষ্টা করে না। ভালোর জন্য বললেও সেটাকে খারাপ পর্যায়ে নিয়ে যায়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইসলামিক ফাউন্ডেশন দেশের শীর্ষ স্থানীয় আলেমদের সঙ্গে বৈঠক করে মসজিদে নামাজের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন।

এতে পাঁচ ওয়াক্ত নামাজের জামাতে ৫ জন ও জুমার নামাজে ১০ জনের বেশি মুসল্লিকে আসতে নিষেধ করেছে। কিন্তু মফস্বল ও গ্রামের মানুষগুলো এটি মানতে চায় না। ইমামরা নিষেধ করলেও নামাজে দাঁড়ানোর পর অতিরিক্ত মানুষ এসে অংশগ্রহণ করে।

ইমামকে আটকের বিষয়টি নিশ্চিত করে মসজিদ ও মদিনাতুল উলুম রহমতে আলম ইসলামী মিশন মাদরাসা কমিটির দপ্তর সম্পাদক ফিরোজ আলম রাসেল বলেন, আমি ঘটনাটি শুনেছি। ইমামের দোষ ছিল না। জামাতে দাঁড়ানোর পর অতিরিক্ত মুসল্লি এসে নামাজে অংশ নেয়। এতে পুলিশ মসজিদের ইমামকে আটক করে নিলেও পরে ছেড়ে দিয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক লক্ষ্মীপুর সদর মডেল থানার ডিউটি অফিসার জানান, দিকনির্দেশনা দিয়ে ইমামকে ছেড়ে দেওয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে আড়ং, আবেদন শেষ ২৮ এপ্রিল
  • ২৩ এপ্রিল ২০২৬
এবার রাস্তায় নামছেন প্রাথমিকে চূড়ান্ত সুপারিশ পাওয়া ১৪ হাজা…
  • ২৩ এপ্রিল ২০২৬
আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ প্রি-ইভেন্ট সেশন অনুষ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজ নেতাদের নিয়ে ঢাবিতে বৈঠকে …
  • ২৩ এপ্রিল ২০২৬
মনোনয়ন বাতিল, নিজের সিদ্ধান্ত জানালেন মনিরা শারমিন
  • ২৩ এপ্রিল ২০২৬