বসুন্ধরায় হচ্ছে ২০০০ শয্যার আইসোলেশন হাসপাতাল

০৯ এপ্রিল ২০২০, ০৩:০৯ PM

© সংগৃহীত

বসুন্ধরা কনভেনশনে ২০০০ শয্যার আইসোলেশন হাসপাতাল তৈরি করছে সরকার। আজ বৃহস্পতিবার অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বসুন্ধরা আমাদেরকে তাদের কনভেনশন সিটি দিয়েছেন। আমরা বসুন্ধরায় ২০০০ বেডের আইসোলেশন হাসপাতাল তৈরি করছি। আশা করছি সেটি দ্রুত হয়ে যাবে।

এদিন ব্রিফিংয়ে বলেন, দেশে করোনাভাইরাসে শেষ ২৪ ঘন্টায় আরও ১১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন করে মৃত্যু হয়েছে এক জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১ জনে।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

 

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬