চীনের পরামর্শ: বাড়ি থাকুন, বাড়ি থাকুন, বাড়ি থাকুন (ভিডিও)

০৯ এপ্রিল ২০২০, ০২:৫৪ PM

© টিডিসি ফটো

করোনাভাইরাস থেকে মুক্তি পেতে চীনের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছে সরকার। তারা একটি পরামর্শ দিয়েছেন জোরালোভাবে, তা হল- করোনা থেকে সুরক্ষিত থাকতে বাড়ি থাকুন। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় আইইডিসিআর’র পক্ষ থেকেও একাধিকবার এ তথ্য জানানো হয়। তারা বলেন, করোনা থেকে বাঁচতে চীনের পরামর্শ বাড়ি থাকুন, বাড়ি থাকুন, বাড়ি থাকুন।

ব্রিফিংয়ে জানানো হয়, দেশে করোনাভাইরাসে শেষ ২৪ ঘন্টায় আরও ১১২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে, ৩৩০ জনে। নতুন করে মৃত্যু হয়েছে এক জনের। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২১ জনে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা চীনের বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেছি। তারা আমাদের কিছু পরামর্শ দিয়েছেন। সবচেয়ে জোর দিয়েছেন, ঘরে থাকুন। গরম খাবার খেতে বলেছেন। পাশাপাশি গরম পানি দিয়ে কুলি করতে বলেছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শক্রমে আমরা আবারো বলছি, বাড়ি থাকুন নিরাপদে থাকুন। এসময় সারাদেশে আক্রান্তের সংখ্যা বাড়ছে বলেও স্বীকার করে নেন তিনি।

অনলাইন ব্রিফিংয়ে এসময় দেশে প্রাইভেট মেডিকেল কলেজেও করোনা রোগীর চিকিৎসা দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। মোট ৬৯ টি মেডিকেল কলেজে ২৪ ঘন্টা খোলা থাকবে এবং সব সেবা দেয়া হবে বলে জানান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের মহাসচিব ডা. এনামুর রহমান।

এসময় করোনা সংক্রান্ত দুর্যোগ মোকাবিলায় সরকারের পাশে থাকার ঘোষণা দেন তারা। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ ব্যাপারে আলোচনা করেন তারা।

আইইডিসিআর’র পক্ষ থেকে আহবান জানানো হয়, এখন কিরোনা চিকিৎসায় জড়িতদের মনোবল ধরে রাখা খুবই জরুরি। তাদের আমরা যেন সমালোচনা করি। তারা সামনে থেকে এই যুদ্ধে নেতৃত্ব দিচ্ছে। তাদেরকে সবাই মিলে উৎসাহিত করুন।

ব্রিফিংয়ে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘন্টায় মোট এক হাজার ৯৭ জনের রক্তের নমুনা পরীক্ষা হয়েছে। এ সময় করোনায় আক্রান্তদের চিকিৎসায় নিয়োজিত ও সেবাদানকারীদেরকে দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬