করোনা: ওষুধ চেয়ে এবার ভারতের কাছে হাত পাতলেন ব্রাজিলের প্রেসিডেন্ট!

০৯ এপ্রিল ২০২০, ১২:২৩ PM

© সংগৃহীত

করোনা পরিস্থিতিতে ধরা ছোঁয়ার বাইরে এখন বিশ্বের পরা শক্তির দেশগুলো। এরই মধ্যে করোনার ওষুধ চেয়ে ভারতের কাছে ডোনাল্ড ট্রাম্প আর্জি জানান। ভারত ট্রাম্পকে আশ্বস্তও করেছে। তবে এবার ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিতে লিখেন, 'আপনারা দয়া করে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠান। না হলে খুব সমস্যায় পড়ে যাব। আশা করি আমাদের আবেদনে আপনারা সাড়া দেবেন।'

ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে সম্প্রতি ফোনে বিস্তারিত কথা হয় ব্রাজিলের প্রেসিডেন্টের। তখনই ভারতের কাছে বিপুল পরিমাণ হাইড্রক্সিক্লোরোকুইন চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেন ব্রাজিলের প্রেসিডেন্ট।

চিঠিতে ব্রাজিলের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন রামায়ণের একটি ঘটনার।

এই চিঠিতে তিনি বলেন, ঠিক যেভাবে প্রভু বজরংবলী হিমালয় থেকে সঞ্জীবনী বুটি নিয়ে আসেন রামচন্দ্রের ভাই লক্ষ্মণের চিকিৎসার জন্যে, যেভাবে প্রভু যিশু অসুস্থদের চিকিৎসা করেছিলেন, দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলেন বার্তিমিউয়ের, তেমনই এই কঠিন সময়ে ভারত ও ব্রাজিল হাতে হাত মিলিয়ে এক হয়ে লড়াই করুক করোনার বিরুদ্ধে। লক্ষ্মণরূপী ব্রাজিলের মানুষের জন্য ক্ষমতাশালী বজরংবলী হয়ে দেখা দিক ভারতবাসী।

বলসোনারো বলেন, মিস্টার মোদিজি, আসুন আমরা একে অপরের সঙ্গে আশীর্বাদ এবং ক্ষমতা ভাগ করে নিই করোনার বিরুদ্ধে লড়াই জিততে। আর এই সব করতে হবে মানুষের কল্যাণের কথা মাথায় রেখে।

প্রসঙ্গত, সারাবিশ্বে হাইড্রক্সিক্লোরোকুইনের সবচেয়ে বড় প্রস্তুতকারক দেশ ভারত। ম্যালেরিয়ার চিকিৎসায় এই ওষুধ সবচেয়ে বেশি কাজে লাগে। করোনার চিকিৎসায় আপাতত পৃথিবীবাসীর এটাই একমাত্র ভরসা।

বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩ দিন বন্ধ থাকবে মোটরসাইকেল চলাচল
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
তারেক রহমানের আসনে ছাত্রদলের বন কাগজের লিফলেট
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মায়েদের গায়ে হাত উঠলে বাংলাদেশ বিস্ফোরিত হবে, সন্তানেরা গাল…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই ছাত্রদল নেতা গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জে বিএনপি কর্মীকে লক্ষ্য করে দুর্বৃত্তের গুলি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬