মগবাজারে মসজিদের ইমাম করোনায় আক্রান্ত, বাসা লকডাউন

০৯ এপ্রিল ২০২০, ০৯:১৮ AM

© সংগৃহীত

রাজধানীর মগবাজারের একজন বাসিন্দার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। তিনি যে বাসায় থাকতেন, সেই বাসাটি এরই মধ্যে লকডাউন করার উদ্যোগ নিয়েছে প্রশাসন। তিনি অন্য একটি এলাকার একটি মসজিদে ইমামতি করতেন। ওই মসজিদের মুয়াজ্জিনসহ খাদেমদের কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) রাতে রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় জহুরুল ইসলাম বলেন, চিকিৎসার জন্য ওই ইমামকে বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও সংক্রমিত ব্যক্তির বাসা লকডাউনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

জানা গেছে, মগবাজার এলাকায় থাকতেন ওই ব্যক্তি। রাজধানীর অন্য একটি এলাকার মসজিদে ইমামতি করতেন তিনি। বুধবার বিকেলে পরীক্ষায় জানা যায়, তিনি করোনাভাইরাসে আক্রান্ত। এসময় তাকে অ্যাম্বুলেন্সে করে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এরপর মগবাজারে তিনি যে বাসায় থাকতেন, সেই বাসাটি লকডাউন করা হয়। অন্যদিকে তিনি যে মসজিদে নামাজ পড়াতেন, সেই মসজিদের মুয়াজ্জিনসহ আরও চার জনকে কোয়ারেনটাইনে নেওয়া হয়েছে।

ঢাকা জেলার সিভিল সার্জন কর্মকর্তা ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান বলেন, একটি মসজিদের ইমামের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ছিল। আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করেছি। পরীক্ষার ফল সরাসারি ল্যাব থেকে ব্যক্তির কাছে গিয়েছে। তাকে আমরা বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতালে পাঠাচ্ছি।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬