করোনায় মৃতদের নিজ হাতে দাফন করছেন কাউন্সিলর খোরশেদ

০৮ এপ্রিল ২০২০, ০৭:৫৩ PM

© সংগৃহীত

বিশ্বের আরো অনেক দেশের মতো বাংলাদেশেও বিস্তার লাভ করছে করোনাভাইরাস। এ অবস্থায় যারা মারা যাচ্ছেন তাদের জানাজা এবং দাফন নিয়ে অনেক সময় তৈরি হচ্ছে অনিশ্চয়তা।

এ অবস্থার মধ্যেই করোনায় মৃতদের দাফনে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জের কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। সঙ্গীদের নিয়ে নিজেই এ কাজে অংশ নিচ্ছেন তিনি।

সাংবাদিক মাইদুর রহমান রুবেল ফেসবুকে এক স্ট্যাটাসে জানিয়েছেন এ তথ্য। ফেসবুকে ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘ভদ্রলোকের নাম মাকসুদুল আলম খন্দকার খোরশেদ। আমার পরিচিত। নারায়ণগঞ্জের কাউন্সিলর তিনি। বাজারে যখন স্যানিটাইজার সংকট। নিজ উদ্যোগে হাজার হাজার সেনিটাইজার তৈরি করে বিনামূল্যে বিতরণ করলেন।

করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন। তাদের স্বজনরা পালিয়ে যাচ্ছেন লাশ রেখে। বাসা থেকে লাশ তুলে নিয়ে জানাজা, দাফন করছেন কাউন্সিলর খোরশেদ ও তার কর্মীরা। নিজের জীবন নিয়ে খেলছেন তিনি।

বুকের পাটা না থাকলে এই বিপদে কেউ এ কাজ করতো না। শ্রদ্ধা ভালোবাসা এবং শুভকামনা খোরশেদ ভাই আপনার জন্য। নিশ্চয়ই আল্লাহ উত্তম প্রতিদান দিবেন আপনাকে।’

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬