টাঙ্গাইলে নারায়ণগঞ্জ ফেরত ব্যক্তির করোনা শনাক্ত

০৮ এপ্রিল ২০২০, ১১:০১ AM

© সংগৃহীত

দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই বিভিন্ন জেলায় আক্রান্ত হচ্ছে করোনায়। এবার টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত সোয়া ১২টার দিকে জেলা সিভিল সার্জন ডা. ওয়াহীদুজ্জামান এ তথ্য জানানা।

আক্রান্ত ওই ব্যক্তির বাড়ি মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামে। তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়িতে এসেছেন।

জেলা সিভিল সার্জন বলেন, ওই ব্যক্তি জ্বর, সর্দি, শ্বাসকষ্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে তার গ্রামের বাড়ি মির্জাপুরের ভাওড়া গ্রামে আসেন। পরে স্থানীয় স্বাস্থ্য বিভাগ তার অসুস্থতার খবর জানতে পেরে সোমবার (৬ এপ্রিল) নমুনা সংগ্রহ করে।

তব সেই নমুনা ওইদিনই ঢাকা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এ পাঠানো হয়। পরে মঙ্গলবার রাতে আমাকে জানানো হয় ওই ব্যক্তি করোনা পজেটিভ। আক্রান্ত ব্যক্তি এখনও নিজ বাড়িতেই আছেন। তার শারীরিক অবস্থাও ভালো আছে। রিপোর্টের কাগজ হাতে আসলে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

‘খুনি হাসিনা’ কেটে ‘জয় বাংলা’ লিখলেন নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় প্রকল্প প্রণয়নে বাস্তব চাহিদা ব…
  • ২৩ এপ্রিল ২০২৬
বিএমইউতে বিশ্ব ল্যাবরেটরি দিবস উদযাপন
  • ২৩ এপ্রিল ২০২৬
অতিরিক্ত থেকে মাউশি ডিজির চলতি দায়িত্ব পেলেন ড. সোহেল
  • ২৩ এপ্রিল ২০২৬
অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদ…
  • ২৩ এপ্রিল ২০২৬
শাটল ট্রেনের বগি বৃদ্ধিসহ ১১ দফা দাবি চবি শিক্ষার্থীদের
  • ২৩ এপ্রিল ২০২৬