দক্ষিণ কোরিয়ায় করোনা চিকিৎসার জন্য তিন ওষুধের অনুমোদন!

০৭ এপ্রিল ২০২০, ০৩:১৬ PM

© সংগৃহীত

সারা বিশ্বে তোড়জোড়ে চলছে করোনার চিকিৎসা ভ্যাকসিন বানানোর কাজ। কোনো দেশই এখন পর্যন্ত সফল হয় নি করোনার চিকিৎসা ভ্যাকসিন তৈরিতে। এবার এরই মধ্যে ৩ টি ওষুধ করোনার চিকিৎসা করার জন্য অনুমোদিত হয়েছে দক্ষিণ কোরিয়ায়। করোনা আক্রান্ত রোগীদের উপর পরীক্ষামূলক ওষুধের ব্যবহার করা হয়েছে।

১০ টিরও বেশি রোগীর উপর পরীক্ষা চালানো হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ মন্ত্রণালয় ওষুধের নাম প্রকাশ করেছে যার মাধ্যমে সারবে করোনা। জিভি1001 যা অ্যালজাইমার নামক অসুখের জন্য ব্যবহার করা হয়। গেল শুক্রবার স্থানীয় একটি হাসপাতালে দুজন করোনা আক্রান্ত রোগীকে এই ওষুধ দেওয়া হয়। এছাড়া অ্যান্টি-ইনফ্ল্যামেশন, অ্যান্টি-অক্সিডেশন এবং সেলুলার প্রতিরক্ষামূলক হিসেবেও এই ওষুধটি কাজ করতে পারে।

তবে সরকার ওষুধ তিনটি ব্যবহারের অনুমতি দিয়েছে বলে এই নয় যে, এর নিরাপত্তা ও সুরক্ষা শতভাগ প্রমাণিত হয়েছে। এদিকে মহামারী করোনার তিনটি পরীক্ষামূলক ওষুধ তৈরি করেই ওষুধ শিল্পের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে চায় না হাসপাতালটি।

ওষুধটি বিশেষ রোগীদের প্রয়োগের ক্ষেত্রে মেডিক্যাল সার্টিফিকেট এবং বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন। এর পরে চারটি হাসপাতালের সাতজন রোগীর উপর প্রয়োগ করা হয়েছে ওষুধটি।

আওয়ামী আমলের সব সার ডিলার বাতিল
  • ২৩ এপ্রিল ২০২৬
সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী,…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে ছয় সাংবাদিককে হেনস্তার ঘটনায় ডাকসুর প্রতিবাদ 
  • ২৩ এপ্রিল ২০২৬
শীর্ষ নেতাদের বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ বৈছাআ মুখপাত…
  • ২৩ এপ্রিল ২০২৬
বনানীতে পথচারীকে বাঁচাতে গিয়ে রোড ডিভাইডারে উঠে গেল বাস, নি…
  • ২৩ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ৪ হাজার ইয়াবাসহ নারী আটক
  • ২৩ এপ্রিল ২০২৬