গ্রামে অতিথি আসলেই থাকতে হবে ১৪ দিন

০৭ এপ্রিল ২০২০, ০২:৩৩ PM

© টিডিসি ফটো

করোনার প্রকোপ থেকে বাঁচতে স্বেচ্ছায় নিজেদের গ্রাম লকডাউন করে দিয়েছে বাগেরহাটের সদুল্লাপুর গ্রামের বাসিন্দারা। গ্রামের পাঁচটি প্রবেশপথ বন্ধ করে দিয়েছেন তারা। প্রবেশের সময়ে স্প্রে করা হচ্ছে জীবানুনাশক।

আজ মঙ্গলবার দুপুরের পর থেকে গ্রামের মধ্যে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বন্ধ করা হয়েছে আত্মীয়স্বজনের বেড়াতে আসাও। যদি কেউ এসে বসেন তাহলে তাকে অবস্থান করতে হবে ১৪ দিন। ২০ জন স্বেচ্ছাসেবক শিফট করে প্রবেশপথে দায়িত্ব পালন করছেন। প্রতি শিফটে দুইজন দায়িত্বপালন করছেন।

একটি স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ইংরেজী বিভাগের সহকারি শিক্ষক মিজানুর রহমান এই কার্যক্রমের সাথে যুক্ত আছেন। জানতে চাইলে তিনি বলেন, মহামারি থেকে মুক্ত করতে পারবো না। কিন্তু সচেতনতায় আশা রাখি প্রতিরোধ করতে পারবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামে নতুন কোনো অতিথি আসতে পারবেন না। যদি কেউ এসে বসেন তাহলে কমপক্ষে ১৪ দিন এই এলাকার মধ্যে অবস্থান করতে হবে এবং হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

স্থানীয় জনপ্রতিনিধি ষাটগম্বুজ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শেখ সাইদুর রহমান বলেন, ‘দেশে যে মহামারি করোনা দেখা দিয়েছে এর থেকে রেহায় পাওয়ার জন্য আমাদের এই কার্যক্রম। গ্রামের কেউ আক্রান্ত না হয় সেজন্য আগে থেকেই আমরা সচেতন ছিলাম। এখন মহামারি বড় আকার ধারণ না করে সে জন্য গ্রাম লকডাউন করা হয়েছে।’

তিনি বলেন, ‘বেঁচে থাকলে তারা আমাদের বাড়িতে বেড়াতে আসতে পারবেন। আমরাও বেঁচে থাকলে বেড়াতে যেতে পারবো। এই পরিস্থিতির উন্নতি না হলে এভাবে গ্রামের মধ্যে কারও আসা বা যাওয়া বন্ধ থাকবে।’

এর আগে সচেতনায় লিফলেট বিতরণ ও গ্রামের অসহায়দের বাড়িতে বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬