করোনা উপসর্গ নিয়ে শ্রমিকের মৃত্যু, তাড়াশে ১০ বাড়ি লকডাউন

০৬ এপ্রিল ২০২০, ০৬:৪০ PM

© সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে করোনা উপসর্গ নিয়ে শহিদুল ইসলাম নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে অসুস্থ অবস্থায় বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার পর উপজেলার সরাপুর এলাকার ১০ বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।

দেশে নতুন করে আরো ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে আইইডিসিআর। দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ২৯ জনের শরীরে করোনা সনাক্তের কথা জানান। নতুন ছয়জন সহ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ জনে।

দেশে সর্বমোট আক্রান্ত ১২৩ জন। তবে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ জন। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক চারজনের কথা জানিয়েছিলেন।

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিবিরের বিরুদ্ধে দেয়াল লিখন কর্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬