২৪ ঘন্টায় রেকর্ড ছাড়াল আক্রান্তের সংখ্যা ও মৃত্যু

০৬ এপ্রিল ২০২০, ১২:১৭ PM
সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে ব্রিফ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক © ফাইল ফটো

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় হঠাৎ করে উল্লম্ফন হয়েছে। গতকাল যেখানে একদিনে আক্রান্ত হয়েছিলেন ১৮ জন,  সেখানে সর্বশেষ ২৪ ঘন্টায় হয়েছেনা মোট ২৯ জন। যা এখন পর্যন্ত একদিনে আক্রান্ত হওয়া সংখ্যার হিসেবে সবচেয়ে বেশি। এই সময়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর আগে একদিনে সর্বোচ্চ মৃত্যু ছিল ২ জন।

গত কয়েকদিন ধরে পরীক্ষা সংখ্যা বাড়ানোর পর থেকে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এনিয়ে কোভিড-১৯ এ মোট ১৩ জন মারা গেলেন বাংলাদেশে। আক্রান্তের সংখ্যা ৮৮ থেকে একলাফে গিয়ে দাঁড়াল মোট ১১৭ জনে।

সোমবার করোনাভাইরাস নিয়ে এক জরুরি সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। মহাখালীতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদের সাথে ওই সভার আয়োজন করা হয়।

 সভায় মন্ত্রী বলেন, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।

তিনি বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি। বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬