মাদারীপুরে তিন ব্যক্তির শরীরে করোনা শনাক্ত, উপজেলা লকডাউন

০৬ এপ্রিল ২০২০, ০৯:১২ AM

© সংগৃহীত

মাদারীপুরের শিবচরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তিনজনকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে। গত ২৭ মার্চ এই তিনজনকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে তাদের সংস্পর্শে আসা ৫০ জনকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে প্রশাসন।

এ ঘটনার পর রবিবার বিকেলে এ তিনজনের বাড়িতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়। এরপর পুরো উপজেলা রাতেই লকডাউন করে রাস্তায় রাস্তায় ব্যারিকেড দেয়া হয়েছে।

উপজেলায় পুরো শিবচরজুড়েই এখন পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছে।

হাসপাতাল সূত্র জানায়, আইসোলেশন ওয়ার্ডে থাকা তিনজন মধ্যে দুজন স্বামী-স্ত্রী। অপরজন ইতালি প্রবাসী। আইসোলেশন থেকে মুক্ত হওয়ার পর বাড়িতে ফিরলে এ তিনজনের মধ্যে করোনা সংক্রমণ পাওয়া যায়। এরপর দুুপুরে তাদের সদর হাসপাতালের আইসোলেশনে নেয়া হয়।

মাদারীপুরের সির্ভিল সার্জন মো. সফিকুল ইসলাম বলেন, তাদের করোনা পজিটিভ এসেছে। তাই তাদের আবার আইসোলেশনে রাখা হয়েছে। সেখানে আমাদের করোনা প্রতিরোধের জন্য নিয়োজিত মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে।

মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, আইইডিসিআর মাদারীপুরের শিবচরকে অধিক ঝুঁকিপূর্ণ ঘোষণা দেয়ায় এ উপজেলার লকডাউনের প্রস্তুতি নেয়া হয়েছে। সকল যানবাহন বন্ধ থাকবে। জনগণকে ঘরে থাকতে হবে।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬