পুলিশ বাবা-মেয়ের করোনার দৃশ্য, ভেজা চোখে পড়ছে না পলক

০৬ এপ্রিল ২০২০, ০৯:০১ AM

লকডাউন চলছে সারা ভারতে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে বিশ্বের মতো ভারতেও এই ব্যবস্থা। যদিও কেন্দ্রের এই নির্দেশ মানছেন না এখনো অনেকেই। ১২ দিন পেরিয়ে যাওয়ার পরও লোকে ছুতোয়নাতায় পথে নামছেন। তাদের ঠেকাতে সারা দেশে পুলিশ নামাতে বাধ্য হয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকার। দিনরাত দেশ এবং দেশবাসীকে রক্ষার পাশাপাশি গান গেয়ে তারা সংক্রমণের গুরুত্ব সম্পর্কে সজাগ করছেন।

এত কিছু করার পরে সেই সমস্ত পুলিশকর্মীর নিজেদের অবস্থা কেমন? তাদের পরিবারিক ছবিটাই বা কেমন? সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে তারা কি দূরে সরে গেছেন পরিবারের থেকে? পরিবারের কাউকে যাকে এই সংক্রমণ স্পর্শ না করতে পারে তার জন্য কী করছেন তারা? সেই কথা জানাচ্ছেন ভোপালের এর পুলিশ অফিসার। তার বর্তমান পরিস্থিতি জানলে চোখে পানি আসবে সবারই।

ইন্দোরের পুলিশ অফিসার নির্মল কুমার শ্রীবাস সোশ্যালে পোস্ট করেছেন তার দুঃখের কাহিনি। তিনি 'টুকোগঞ্জ থানার দায়িত্বে আছেন। পোস্টে শ্রীবাস জানিয়েছেন, 'সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সংক্রমণের বিরুদ্ধে লড়ছি। প্রয়োজনে ৪৮ ঘণ্টাও ডিউটি করতে হচ্ছে। তাতে দুঃখ নেই। কষ্ট হচ্ছে খুব যখন বাড়ি গিয়ে দাওয়ার একপাশে বসে খাবার খাই। আর দূর থেকে আমায় অবাক চোখে দেখে আমার ছোট্ট মেয়ে। ও অবুঝ চোখে আমার দিকে একদৃষ্টে তাকিয়ে দেখে। আর হাজার ইচ্ছে সত্ত্বেও ওকে আমি কোলে তুলতে পারি না!' ভয় করে, যদি ওর মধ্যে আমার রোগ ছড়িয়ে পড়ে।'

পুলিশ ইন্সপেক্টর নির্মলের ছবি ইতিমধ্যেই সোশ্যালে যথেষ্ট ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি বসে খাবার খাচ্ছেন। উল্টোনো বালতিকে টেবিল বানিয়ে তার ওপর থালা রেখে খাচ্ছেন তিনি। আর ছোট্ট মেয়ে দূরে দাঁড়িয়ে বাবাকে দেখছে।

সূত্র : এনডিটিভি

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬