বগুড়ায় ছাত্র অধিকার পরিষদের ত্রাণ বিতরণ

০৫ এপ্রিল ২০২০, ০২:৫৬ PM

© টিডিসি ফটো

বৈশ্বিক মহামারি করোনা মোকাবিলায় প্রতিটি জেলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কাজ করছে। আজ রবিবার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বগুড়া জেলা কমিটিও শহরের নামাজগড় এলাকায় ৫৩ জন দিনমজুরকে তাদের পরিবারের জন্য ত্রাণ বিতরণ করেছে।

এদিন বগুড়া জেলার দিনমজুরদের ৩ কেজি চাল, আধা কেজি ডাল, আধা কেজি তেল, ২ কেজি আলু, আধা কেজি লবন করে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এ বিষয়ে বগুড়া জেলা শাখার আহবায়ক রাকিব বলেন, প্রতি পরিবারকে ৬ কেজি পরিমানের খাদ্যসামগ্রী ত্রাণ হিসাবে দেওয়া হয় এই দফায়। মোট ত্রাণের পরিমান ৩১৮ কেজি। এরা এক সপ্তাহ আগে ২৭ মার্চ বগুড়া শাখা কমিটি ১৫০ মাস্ক ও সচেতনতা লিফলেট বিলি করে শহরের বিভিন্ন জায়গায়।

এসময় উপস্থিত সালেহ মোল্লা বলেন, ঘরে খাবার নাই গত কাল থাইক্কা। না খাইয়াই কাম খুজতে আসছি। বেন ৮ টায় আচ্চি, ১০ টা হল বেলা, এখন কেউ কামে ডাকল না। ভাইরা ত্রাণ দিল ২ দিন চলবার পারমু। দিশেহারা হয়ে গেছনু।

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায় মোঃ তারেক রহমান জানান, আমরা খুব দ্রুত বড় পরিসরে ত্রাণ বিতরণের কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি। সারাদেশের ৫০ টি জেলায় এই ত্রাণ কার্যক্রম বাস্তবায়নে সকল কমিটি কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ২১ টি জেলার বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ করা হয়েছে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬