লকডাউনের সময়ে খাদ্য এবং ওষুধ সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ: জাতিসংঘ

০৫ এপ্রিল ২০২০, ১১:৪৮ AM

© ফাইল ফটো

বিশ্বে এখন পর্যন্ত ১২ লাখ ১ হাজার ৯৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৪ হাজার ৭২০ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২ লাখ ৪৬ হাজার ৬৩৪ জন। এই মুহূর্তে করোনা প্রতিরোধের জন্য পাকিস্তানের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের নির্বাহি সচিব আরমিদা সালসিয়াহ।

তিনি বলেন, পাকিস্তান সরকারের উচিত খাদ্য এবং ওষুধের প্রতি জোর দেওয়া। লকডাউনের সময়েও যেনো খাদ্য, ওষুধ ঠিকমত সরবরাহ করা হয় সে বিষয়ে খেয়াল রাখার প্রতি তাগিদ দিয়েছেন জাতিসংঘের কর্মকর্তা। সেই সাথে ব্যবসায় খাতেও নজর দেওয়ার কথা বলেছেন তিনি। সামাজিক নিরাপত্তার বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ যেখানে পাকিস্তান মাত্র জিডিপি খাতের শতকরা ১.৫ শতাংশ ব্যায় করছে।

সালসিয়াহ বলছেন, সামাজিক সুরক্ষার মত বিষয়টিকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত আর এজন্য রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।

ধারণা করা হচ্ছে পাকিস্তানের মত আরো বেশ কয়েকটি দেশের জন্য জটিল পরিস্থিতি তৈরি করবে করোনা পরবর্তী পরিস্থিতি।

এর জের ধরে জাতিসংঘের কর্মকর্তা বলছেন, বৈষম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায়বিচারকে ক্ষুন্ন করে।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬