করোনা: মৃত্যুর হারে এশিয়ায় প্রথম বাংলাদেশ!

০৫ এপ্রিল ২০২০, ১১:০২ AM

© সংগৃহীত

করোনাভাইরাসের প্রকোপে কাঁপছে পুরো বিশ্ব। এরই মধ্যে মৃত্যুপুরীতে পরিনত হয়েছে অনেক দেশ। বাংলাদেশে প্রায় ৭০ জন আক্রান্ত হয়েছেন, এছাড়া মৃত্যু হয়েছে ৮ জনের। চীন, ইটালি, স্পেনের মত মৃত্যুপুরীতে পরিনত না হলেও মৃত্যুর হারে ইতালির পরেই বাংলাদেশের অবস্থান। আর এশিয়ার মধ্যে মৃত্যুর হারে প্রথমেই রয়েছে বাংলাদেশ।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের খুঁটিনাটি নিয়ে নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে ‘ওয়ার্ল্ড ওর্মিটার’ নামে একটি ওয়েবসাইট। এটি সর্বশেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে মৃত্যুর হার ১১.৪৩ শতাংশ।

ওয়ার্ল্ড ওমিটার বলছে, চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল মৃত্যুপুরী বনে যাওয়া ইতালি (১২.২৫%), যদিও পার্থক্য খুবই সামান্য। আরেক মৃত্যুপুরী স্পেনের হারও বাংলাদেশের চেয়ে কম (৯.৩৯%)। করোনার নতুন আবাস আমেরিকায় অনেকে আক্রান্ত হলেও মৃত্যুহার খুবই কম (২.৬৭%)।

দেশে প্রতি ১০০ জন করোনা আক্রান্ত রোগীর মধ্যে প্রায় সাড়ে ১১ জন মারা যাচ্ছে বাংলাদেশে! যা ভাইরাসটির উৎপত্তি স্থল চীনের চেয়েও অনেক বেশি।

এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতেও মৃত্যুহার যৎসামান্য, যথাক্রমে ১.৭৪ % ও ১.৫৯%। প্রতিবেশী ভারতে (২.৭৯%) তাদের থেকে পাকিস্তানে (১.৪৮%) তুলনামূলকভাবে মৃত্যুহার অনেক কম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%।

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬