গরম ইস্ত্রি দিয়ে করোনা মারছেন ব্যাংক ক্যাশিয়ার, ভাইরাল ভিডিও

০৫ এপ্রিল ২০২০, ১০:৫৭ AM

বিশ্বে মহামারি আকারে রূপ নেয়া করোনা ভাইরাস থেকে বাঁচতে চেষ্টার অন্ত নেই কারও। এবার ব্যাংকের এক ক্যাশিয়ার নিয়েছেন অভিনব পন্থা। ইস্ত্রি দিয়ে চেক সংক্রমণ মুক্ত করছেন। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটিতে ২১ দিনের লকডাউন চলছে। তবে ব্যাংক খোলা।

ইস্ত্রি দিয়ে কোনও বস্তুকে কি আদৌ করোনামুক্ত করা সম্ভব? গবেষকরা যাই বলুন না কেন, অন্তত চেককে এই মারণ ভাইরাসের ছোঁয়াচ মুক্ত করতে গরম ইস্ত্রিকেই হাতিয়ার করেছেন ওই ব্যাংককর্মী।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি চিমটি দিয়ে চেক তুলে টেবিলে রাখে তার উপর দিয়ে বেশ কয়েকবার গরম ইস্ত্রি ঘষে নিচ্ছেন জনৈক ব্যাংককর্মী।

শনিবার সেই ভিডিও ট্যুইটারে শেয়ার করেন মাহিদ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা। সেইসঙ্গে ওই ব্যাংককর্মীর বুদ্ধির তারিফ করেছেন তিনি। লিখেছেন, 'হোয়াটসঅ্যাপে এই ভিডিওটি পেলাম।ক্যাশিয়ারের এই টেকনিক কতটা কার্যকরী সে সম্পর্কে আমার কোনও ধারনা নেই। তবে এই ক্রিয়েটিভিটির জন্য আপনাকে তাঁর প্রশংসা করতেই হবে!'

এটি কোন ব্যাংকের শাখা সে সম্পর্কে ট্যুইটে কিছু লেখা না হলেও ভিডিওটি গুজরাতে ব্যাংক অফ বরোদা-র কোনও শাখার বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

 

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬