করোনা

কেউ নিরাপদে নেই: ইমরান খান

০৫ এপ্রিল ২০২০, ০৯:৫৯ AM

© ফাইল ফটো

বিশ্বজুড়ে এখন আতঙ্কের নাম করোনাভাইরাস। চীনের উহান থেকে উৎপত্তি এই ভাইরাস ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে বিশ্বের ২০৫টি দেশ ও অঞ্চলে। ছাড়ছে না এশিয়ার দেশ পাকিস্তানকেও। প্রতিনিয়ত ই ভয়াবহ হচ্ছে পাকিস্তানের পরিস্থিতি। এখন পর্যন্ত পাকিস্তানে করোনায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৮১৮ জন। এমন পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন কেউ নিরাপদে নেই। সেই সাথে করোনা প্রতিরোধ করার মত ক্ষমতা কারো নেই বলে হুশিয়ারি জারি করেছেন ইমরান খান।

লাহোর সফর করার পর এমন মন্তব্য করেন তিনি। পাঞ্জাব সরকার করোনা প্রতিরোধে কি কি সর্তকতামূলক ব্যবস্থা নিয়েছে তা পর্যবেক্ষণে লাহোর সফর করেন ইমরান খান।

দেশটির জনসংখ্যার প্রায় অর্ধেক মানুষের বসবাস পাঞ্জবে। অঞ্চলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়েছে।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ইমরান খান বলছেন, কেউই নিরাপদে নেই, নিউ ইয়র্কের অবস্থা দেখুন যেখানে সব ধনী মানুষের বসবাস, তবুও তারা করোনা প্রতিরোধ করতে পারছে না। করোনা পরবর্তীতে কি পরিস্থিতি তৈরি হবে এই নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।

এদিকে জনগণকে রক্ষা করার জন্য এরই মধ্যে সাধ্যমত সব ব্যবস্থা নিয়েছে সরকার।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬