হাসপাতালে করোনা টেস্টিং কিটস দেবে কনফিডেন্স গ্রুপ

০৪ এপ্রিল ২০২০, ০৯:২৯ PM

© টিডিসি ফটো

বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে ২০ লাখ টাকার করোনা ভাইরাস টেস্টিং কিট দেবে কনফিডেন্স গ্রুপ এবং এসএএইচ ফাউন্ডেশন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কনফিডেন্স গ্রুপ।

কনফিডেন্স গ্রুপের ভাইস চেয়ারম্যান ইমরান করিম জানান, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারের সহযোগী হিসেবে ভূমিকা রাখতে চাই আমরা। এরই অংশ হিসেবে ইতোমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বাংলাদেশ কুয়েতমৈত্রী হাসপাতালসহ কয়েকটি হাসপাতালে পিপিই বিতরণ করেছি আমরা। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের জন্যও পিপিই সরবরাহ করেছি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলেও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

করোনা সংক্রমণ প্রতিরোধে সম্ভাব্য রোগীদের পরীক্ষার বিকল্প নেই। এরই অংশ হিসেবে এসএএইচ ফাউন্ডেশনের সঙ্গে মিলে আমরা বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল প্রতিষ্ঠানে টেস্টিং কিট সরবরাহের উদ্যোগ নিয়েছি। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কনফিডেন্স গ্রুপ এগিয়ে এসেছে।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬