গণমাধ্যম ও বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে

০৩ এপ্রিল ২০২০, ০৫:৩৪ PM

© ফাইল ফটো

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘গণমাধ্যম ভালো কাজ করছে। কিন্তু কিছু ভুয়া নিউজও দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। যারা দেশের মানুষকে বিভ্রান্তি করছেন এবং আমাদের কাজকে ব্যাহত করছেন তাদের আমরা মেনে নিতে পারি না। সরকার এ বিষয়ে যথাযথ ব্যবস্থা অবশ্যই গ্রহণ করবে।’

শুক্রবার (৩ এপ্রিল) কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন সংবাদ সম্মেলনে সংযুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পরীক্ষা করাতে দোষ বা সামাজিক বাধা নেই। আর পরীক্ষা করালেই করোনাভাইরাসকে চিহ্নিত করে ধীরে ধীরে একে নির্মূল করে যাবে।’

সংবাদ সম্মেলেন উপস্থিত ছিলেন, অধিদফতরের মহাপরিলক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা, জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

স্বাস্থ্যমন্ত্রী গণমাধ্যমের উদ্দেশে বলেন, ‘আপনারা ভালো কাজ করছেন। দুঃখের বিষয় বিভিন্ন মিডিয়াতে অনেক রকমের প্রচারণা, ভুয়া নিউজ দেওয়া হচ্ছে। তাতে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। আমরা মনে করি, যারা এই কাজটি করছেন তারা ঠিক করছেন না। পজিটিভ নিউজ করবেন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করা যাবে সে ধরনের তথ্য দিয়ে নিউজ করবেন।’

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘লক্ষ্য করছি কিছু প্রাইভেট হাসপাতালে কাজ কম হচ্ছে। ক্লিনিক ও চেম্বারগুলো অনেকাংশ বন্ধ রয়েছে। কিন্তু এই সময় পিছপা হওয়াটা যুক্তিসংগত নয়। মানুষকে সেবা দিন। যারা কাজগুলো করছেন না পরবর্তী তাদের বিষয়ে ব্যবস্থা নিতে আমরা পিছ পা হবো না।’

ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬
অফিস সহায়ক পদে চাকরি পাওয়া ১৮ জনের মধ্যে ১৭ জনই উচ্চশিক্ষিত
  • ২৬ জুন ২০২৬
ঢাকাসহ ১৩ জেলায় সকাল ৯টার মধ্যে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৬ জুন ২০২৬
এক উপজেলায় স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন
  • ২৬ জুন ২০২৬
বরাদ্দের পাশাপাশি বাস্তবায়ন সক্ষমতা ও তদারকি নিশ্চিত করতে হ…
  • ২৬ জুন ২০২৬
৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম কেন বন্ধ হবে না, শোক…
  • ২৫ জুন ২০২৬