দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ৫ জন

০৩ এপ্রিল ২০২০, ১২:১৯ PM

© সংগৃহীত

দেশের গত ২৪ ঘণ্টার মধ্যে ৫ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। কোনো মৃত্যুর ঘটনা নেই। এ নিয়ে মোট ৬১ জনের সংক্রমণ ধরা পড়ল।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়। ব্রিফিং করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে আইইডিসিআর এর করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে জানানো হয়েছিল, দেশে নতুন করে আরো দুইজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে গতকাল ব্রিফিং পর্যন্ত মোট ৫৬ জনের সংক্রমণ ধরা পড়ে।

 

 

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬