নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দল, দেখুন সম্ভাব্য সমীকরণ

২৬ জুন ২০২৬, ০৮:২২ AM , আপডেট: ২৬ জুন ২০২৬, ০৮:২৫ AM
 আর্জেন্টিনা ফুটবল দল

আর্জেন্টিনা ফুটবল দল © টিডিসি ফটো গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এখন সবার নজর এক প্রশ্নে—শেষ ৩২-এ লিওনেল মেসিদের প্রতিপক্ষ কে হবে? গাণিতিক হিসেবে এখন

গ্রুপ পর্বের এক ম্যাচ বাকি থাকতেই ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ‘জে’ গ্রুপের শীর্ষস্থানও নিশ্চিত হয়ে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এখন সবার নজর নকআউট পর্বের শুরুতেই লিওনেল মেসিদের প্রতিপক্ষ কে হবে? গাণিতিক হিসেবে এখনো তিনটি দলের সম্ভাবনা থাকলেও পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাস বলছে, আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার দৌড়ে সবচেয়ে এগিয়ে আফ্রিকার চমক কেপ ভার্দে।

সম্ভাবনার শীর্ষে কেপ ভার্দে

পরিসংখ্যান ও বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ফলাফলের পূর্বাভাস দেওয়া যুক্তরাষ্ট্রের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম দ্য অ্যাথলেটিক-এর সিমুলেটর বলছে, ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হয়ে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা কেপ ভার্দেরই সবচেয়ে বেশি। তাদের সম্ভাবনা ৫৫ শতাংশ।

আর্জেন্টিনা ‘জে’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে। তবে এর আগেই তারা গ্রুপসেরা হিসেবে নকআউট নিশ্চিত করেছে। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় হওয়া দল। শুক্রবার রাতে গ্রুপটির শেষ দুই ম্যাচ শেষে সেটি চূড়ান্ত হবে।

গাণিতিক হিসেবে এখনো স্পেন, উরুগুয়ে, কেপ ভার্দে ও সৌদি আরব—চার দলই রানার্সআপ হওয়ার লড়াইয়ে রয়েছে। তবে সম্ভাবনার বিচারে সবচেয়ে এগিয়ে কেপ ভার্দে।

কেন এগিয়ে কেপ ভার্দে

দ্য অ্যাথলেটিকের পূর্বাভাস অনুযায়ী, ‘এইচ’ গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা কেপ ভার্দের ৫৫ শতাংশ। যদি সেটিই হয়, তাহলে আগামী শুক্রবার ৩ জুলাই আর্জেন্টিনা সময় সন্ধ্যা ৭টায় মায়ামিতে শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে আফ্রিকার দলটি।

বিশ্বকাপের এবারের আসরে অন্যতম বড় চমক দেখিয়েছে কেপ ভার্দে। আন্তর্জাতিক অঙ্গনে খুব বেশি পরিচিত তারকা ফুটবলার না থাকা সত্ত্বেও এবং ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নিয়েই তারা দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। প্রথম ম্যাচে শিরোপার অন্যতম দাবিদার স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দেয় তারা। এরপর উরুগুয়ের বিপক্ষে ২-২ গোলে ড্র করে নকআউটের লড়াইকে আরও জমিয়ে তোলে। সেই ফলেই কঠিন সমীকরণে পড়ে গেছে উরুগুয়ে।

অন্য দলগুলোর সম্ভাবনা কত?

সিমুলেশনের হিসাবে, ‘এইচ’ গ্রুপে রানার্সআপ হওয়ার সম্ভাবনা সৌদি আরবের ২৯ শতাংশ। এরপর রয়েছে স্পেন, তাদের সম্ভাবনা ১০ শতাংশ। সবচেয়ে কম সম্ভাবনা উরুগুয়ের, মাত্র ৬ শতাংশ। পূর্বাভাস অনুযায়ী, গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে পারে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অন্যদিকে গ্রুপসেরা হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে স্পেন। তাদের সম্ভাবনা ৮৪ শতাংশ। এরপর রয়েছে উরুগুয়ে, ১৪ শতাংশ। কেপ ভার্দের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা মাত্র ২ শতাংশ। সৌদি আরব শীর্ষে উঠতে পারবে না, তবে রানার্সআপ হয়ে নকআউটে যাওয়ার সুযোগ এখনো রয়েছে।

শেষ ম্যাচে মুখোমুখি কারা?

গ্রুপ পর্বের শেষ ম্যাচে উরুগুয়ের প্রতিপক্ষ স্পেন। অন্য ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে সৌদি আরব।

কোন সমীকরণে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে স্পেন?

 উরুগুয়ে স্পেনকে হারালে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলে।
 উরুগুয়ে স্পেনকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে

কোন সমীকরণে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে?

স্পেন উরুগুয়েকে হারালে এবং কেপ ভার্দে সৌদি আরবকে হারালে।
স্পেন উরুগুয়েকে হারালে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচ ড্র হলে।

কোন সমীকরণে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে সৌদি আরব?

স্পেন উরুগুয়েকে হারালে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে।
স্পেন ও উরুগুয়ে ড্র করলে এবং সৌদি আরব কেপ ভার্দেকে হারালে।

সমান পয়েন্ট হলে যেভাবে নির্ধারিত হবে প্রতিপক্ষ

একাধিক দল সমান পয়েন্ট পেলে প্রথমে বিবেচনা করা হবে মোট গোল ব্যবধান। এরপর দেখা হবে মোট গোলসংখ্যা। সেখানেও সমতা থাকলে বিবেচনায় আসবে ফেয়ার প্লে পয়েন্ট, অর্থাৎ হলুদ ও লাল কার্ডের হিসাব। সবশেষে প্রয়োজন হলে ফিফা র‌্যাঙ্কিং দিয়ে অবস্থান নির্ধারণ করা হবে।

কোন পরিস্থিতিতে স্পেন ও কেপ ভার্দের মধ্যে সমতা হতে পারে?

স্পেন ও উরুগুয়ে ড্র করলে এবং কেপ ভার্দে বড় ব্যবধানে সৌদি আরবকে হারালে। সে ক্ষেত্রে দুই দলের মধ্যে যে এগিয়ে থাকবে, সেই দল আর্জেন্টিনার মুখোমুখি হবে।

কোন পরিস্থিতিতে উরুগুয়ে ও কেপ ভার্দের মধ্যে সমতা হতে পারে?

স্পেন ও উরুগুয়ে ড্র করলে এবং কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচও ড্র হলে। সে ক্ষেত্রে দুই দলের মধ্যে যে এগিয়ে থাকবে, সেই দল হবে আর্জেন্টিনার প্রতিপক্ষ।
উরুগুয়ে স্পেনকে হারালে এবং কেপ ভার্দেও সৌদি আরবকে হারালে। সে ক্ষেত্রে দুই দলের মধ্যে যে পিছিয়ে থাকবে, সেই দল শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে খেলবে।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9