টঙ্গীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিল জামায়াত

২৬ জুন ২০২৬, ০৮:৩৭ AM
নগদ অর্থ সহায়তা প্রদান জামায়াতের

নগদ অর্থ সহায়তা প্রদান জামায়াতের © টিডিসি ছবি

টঙ্গীর মুদাফা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৫টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর শাখা।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে ক্ষতিগ্রস্তদের মাঝে এ অর্থ বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর আমীর অধ্যাপক জামাল উদ্দিন, মহানগরীর নায়েবে আমীর খাইরুল হাসান, জামায়াত মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আফজাল হোসেন, টঙ্গী পশ্চিম থানার আমীর আনোয়ার হোসেন ভূঁইয়া এবং ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন।

এ সময় জামাল উদ্দিন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী তার সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে বরাবরের মতোই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।  কিন্তু সরকার ও স্থানীয় প্রশাসনের উচিত এই পরিবারগুলোর পাশে থেকে যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা করা। এ সময় পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সান্ত্বনা প্রদান করেন তিনি।

মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, টঙ্গী ও গাজীপুরে এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা প্রায়ই ঘটে এবং এতে শত শত মানুষ নিঃস্ব হয়ে যায়। এ থেকে মুক্তি পেতে সরকারি প্রতিষ্ঠানগুলোর আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে সিটি করপোরেশনের উদ্যোগ ও ফায়ার সার্ভিসের আধুনিকায়নের মাধ্যমে এই শিল্পনগরীকে নিরাপদ করা জরুরি। 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬