কুর্মিটোলায় সেই নারীর মৃত্যু করোনায়, নারায়ণগঞ্জের রসূলবাগ 'লকডাউন'

০৩ এপ্রিল ২০২০, ১২:১২ PM

© সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নারায়ণগঞ্জের বন্দরে এক নারীর মৃত্যুর ঘটনায় ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকা লকডাউনের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে স্থানীয় এ ‘লকডাউন’ ঘোষণা করে উপজেলা প্রশাসন ।

এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম। 

জানা যায়, গত ৩১ মার্চ বন্দরের ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকার বাসিন্দা এক নারী (৫০) ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে করোনা সন্দেহে ঢাকা মেডিকাল কলেজ কর্তৃপক্ষ তাকে কুর্মিটোলায় পাঠায়।

পরে সেখানে তিনি মারা গেলে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তার রিপোর্টে পজেটিভ আসে। এ বিষয়টি জানার পর রাতেই বন্দর উপজেলা প্রশাসন থেকে ২৩ নম্বর ওয়ার্ডের রসূলবাগ এলাকাকে লকডাউন ঘোষণা করা হয়।

এদিকে ওই ঘটনায় লকডাউন ঘোষণাকালে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ, উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার, নারায়ণগঞ্জ ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম, আইইডিসিআর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সম্প্রতি ৪৫ বছর বয়সী এক নারী অসুস্থ হন। পরে তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। ৩০ মার্চ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নমুনা সংগ্রহ করে সেদিনই তাকে দাফন করা হয়। নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ২ এপ্রিল করোনার পজিটিভ রিপোর্ট ধরা পড়ে।

এ ঘটনা জানার পর রাতেই প্রশাসন ও পুলিশ সেখানে উপস্থিত হন। রাতেই বন্দরের ২৩নং ওয়ার্ডের রসুলবাগ এলাকার জাপাল সোপ কারখানা থেকে রসুলবাগ মোড় পর্যন্ত সড়কটি লকডাউন করে দেয়া হয়েছে। ফলে এ সড়কের দুই পাশে সবকিছু বন্ধ থাকবে। কোনো লোকজন বাড়ি থেকে বের হতে পারবে না। সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) শুল্কা সরকার বলেন, বৃহস্পতিবার ওই মৃত নারীর রিপোর্টে পজেটিভ আসে। ফলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নির্দেশনা অনুযায়ী রসূলবাগ এলাকাকে লকডাউন করা হচ্ছে। তবে কতটুকু করা হবে সেটি পরে বিস্তারিত জানানো হবে।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬