জুমার নামাজের সুন্নত ও নফল বাসায় পড়ার অনুরোধ ইসলামিক ফাউন্ডেশনের

০৩ এপ্রিল ২০২০, ১০:১৮ AM

© ফাইল ফটো

আজ শুক্রবার জুম্মার নামাজে দেশের সব মসজিদে বাংলা বয়ানকে নিরুৎসাহিত করে শুধুমাত্র সংক্ষিপ্ত খুতবা ও ফরজ নামাজ পড়ার আহবান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। একই সাথে নামাজের সময় কাতারে ফাঁকা রেখে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

সংস্থাটি জানায়, করোনা সংক্রমণ রোধে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তাই নামাজের আগে বাংলা বয়ান না দিয়ে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে খুতবা দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া যাদের হাঁচি কাশি, জ্বর কিংবা গলা ব্যথা রয়েছে তাদেরকে জুম্মার নামাজসহ সব নামাজ বাসায় পড়তে বলা হয়েছে। ঠিক একই সাথে যে কোনো রোগে আক্রান্তদের মসজিদে না যাওয়ারও পরামর্শ দিয়ে মুসুল্লিদের ফরজ নামাজ ছাড়া সুন্নাত ও নফল নামাজ বাসায় পড়তে আহবান দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

করোনা সংক্রমণ রোধে ইতিমধ্যেই বিশ্বের অনেক মুসলিম দেশে মসজিদে নামাজ বন্ধ রাখা হয়েছে।

নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল
  • ২৬ জুন ২০২৬
রাজধানীর যেসব সড়ক বন্ধ থাকবে আজ
  • ২৬ জুন ২০২৬
২০০ কোটি টাকা কর দিলেন রাজা তৃতীয় চার্লস
  • ২৬ জুন ২০২৬
আজ ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ২৬ জুন ২০২৬
সকালের মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অধিদফতরের
  • ২৬ জুন ২০২৬
ব্রিকসে যোগ দিতে চীনের সমর্থন পাবে বাংলাদেশ, দুই দেশের ১৩ …
  • ২৬ জুন ২০২৬