নকআউটে ব্রাজিলের প্রতিপক্ষ যে দল

২৬ জুন ২০২৬, ০৭:২৬ AM
ব্রাজিলের ফুটবল দল

ব্রাজিলের ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপের ‘এফ’ গ্রুপের শেষ ম্যাচে সুইডেনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এশিয়ার পরাশক্তি জাপান। ডালাসে অনুষ্ঠিত এই ম্যাচে এক পয়েন্ট অর্জনের ফলে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্লু সামুরাইরা। এতে আগামী ২৯ জুন হিউস্টনে নকআউট পর্বে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে জাপান।

ডালাস সিটির ম্যাচের প্রথমার্ধে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। একাধিক সুযোগ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় জাপান ও সুইডেন।

তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলায় দ্রুত। ৫৬ মিনিটে দাইজেন মায়েদার গোলে লিড নেয় জাপান। অবশ্য জাপানের সেই লিড বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি সুইডিশরা। গোল হজমের ঠিক ৬ মিনিট পর ৬২ মিনিটে অ্যান্থনি এলাঙ্গার চোখধাঁধানো গোলে সমতায় ফেরে সুইডেন। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুদল।

পয়েন্ট ভাগাভাগিতে সুইডেনেরও শেষ বত্রিশ নিশ্চিত হয়ে গেছে। ৩ ম্যাচে জাপানের ড্র ২টি। জয় ১টি। পয়েন্ট ৫। অন্যদিকে তৃতীয় দল হিসেবে সুইডেন গেল বত্রিশে। ৩ ম্যাচে ১টি করে জয়, হার ও ড্র আছে তাদের। 

 

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬